গোলাম আযমের পুত্র আযমি বিএনপিকে চ্যালেঞ্জ দিলেন।
বিএনপি কখনোই ক্ষমতায় যেতে পারবে না জামায়াতকে বাদ দিয়ে বলে চ্যালেঞ্জ করেছেন গোলাম আযমের ছোট ছেলে আব্দুল্লাহিল আমান আযমী। একই সঙ্গে তার বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা আমিরের মৃত্যুতে নীরব থাকায় বিএনপিকে অকৃতজ্ঞও বলেছেন তিনি।
আযমী তার ফেসবুক পাতায় গতকাল প্রকাশিত এক স্ট্যাটাসে। এমন মন্তব্য করেছেন।
‘তারেক’র নির্দেশে আযমের জানাজা বর্জন করল বিএনপি’ শিরোনামের একটি খবরের লিংক দিয়ে তিনি বলেছেন, ‘কেউ কি আমাকে এই খবরের সত্যতা নিশ্চিত করতে পারবেন?’
এরপর আমান আযমী বলেছেন-
প্রফেসর গোলাম আযমের পরলোক গমনে বিএনপির নীরবতায় গোটা জাতি হতভম্ব। যদিও সারা বিশ্বই শোকাহত। আমি ঠিক জানি না কেন!!
বিএনপি যে জামায়াতকে ছাড়া কখনোই সরকার গঠন করতে পারবে না এ কথা বলে আমার কোনো দ্বিধা নেই। কিন্তু খুবই দুঃখের বিষয় হলো- এই দলের প্রতিষ্ঠাতা আমির এবং মৃত্যুর আগে পর্যন্ত আধ্যাত্মিক গুরুর মৃত্যুতে তাদের নীরবতা অত্যন্ত অপ্রত্যাশিত এবং অগ্রহণযোগ্য!
জামায়াতের সমর্থন ছাড়া তারা কখনোই ক্ষমতায় যেতে পারবে না- একথাটা যদি বিএনপি স্মরণে রাখে তাহলে সেটা তাদের জন্য ভালো হবে। এটা আমার ‘প্রকাশ্য চ্যালেঞ্জ’।
এরা কতো অকৃতজ্ঞ হতে পারে!!!
Comments
Post a Comment