♦জেনে নিন, প্রাকৃতিক উপায়ে ব্রণ সমস্যা দূর করার সহজ উপায় !
ঘরে বসে প্রাকৃতিক উপায়ে ব্রণ সমস্যা দূর করতে পারেন ! ব্রন এর সাথে আমাদের কমবেশি সবারই পরিচয় আছে। ব্রন এমন একটি জিনিস তা ত্বকের সৌন্দর্য নষ্ট করে দেয়। প্রচুর নারী ও পুরুষ এই ব্রন সমস্যায় ভুগে থাকে বছরের পর বছর। বিভিন্ন ধরণের চিকিৎসা নিয়েও কোন উপকার পাওয়া যায়না। ব্রন এমন একটি জিনিস যা কখনোই একবারে দূর করা যায়না। বয়সের সাথে সাথে ব্রনের ধরণের পরিবর্তন আসে। ব্রন এর সমস্যা থেকে রেহাই পেতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনি চাইলে ঘরোয়া পদ্ধতিতে ব্রনের প্রতিকার করতে পারেন তবে পুরোপুরি প্রতিকার পেতে অনেক সময়ের দরকার। চলুন জেনে নিই প্রাকৃতিক উপায়ে ত্বকের ব্রন প্রতিকার করার উপায় গুলো।

♣ বরফ
ত্বকে বরফ ঘষলে অনেক উপকারিতা পাওয়া যায়। এবং এটি ত্বকের ব্রন সারিয়ে তুলতে জাদুর মত কাজ করে। বরফ ব্রনের ফোলা ও লাল ভাব কমিয়ে দেয় এবং ব্যাকটেরিয়া ধ্বংস করে।
♣ মুলতানি মাটি ও চন্দন গুড়া
মুলতানি মাটি ও চন্দন গুড়া গোলাপ জলের সাথে মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন পুরোপুরি শুকিয়ে গেলে হালকা পানি দিয়ে ভিজিয়ে ত্বক ম্যাসেজ করুন তারপর ধুয়ে ফেলুন।
♣ টমেটো
টমেটো তে আছে ভিটামিন সি, কে ও এ যা ত্বকের ব্রনের সমস্যা দূর করতে খুব সাহায্য করে। টমেটো স্লাইস করে ত্বকে ধীরে ধীরে ঘষুন কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। টমেটো তে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের জন্য খুব উপযোগী।
♣ মধু ও লেবু
মধু ও লেবুর গুনাগুন সম্পর্কে আমাদের সবারই জানা আছে। ত্বকে ব্রনের সমস্যা হলে, এক চামচ মধু নিয়ে তাতে লেবুর রস মিশিয়ে ত্বকে লাগিয়ে ২০ মিনিট পরে ধুয়ে ফেলুন। এইভাবে প্রতিদিন প্যাকটি ব্যবহার করুন।
♣ গরম পানির ভাপ
গরম পানির ভাপ নিলে তা আপনার ত্বকের জন্য খুব ভালো হবে। একটি পাত্রে গরম পানি ফুটিয়ে ত্বকে ভাপ নিন। সপ্তাহে ৩ দিন এই ভাবে ব্যবহার করবেন।
আপনি চাইলে ঘরোয়া পদ্ধতিতে ব্রনের প্রতিকার করতে পারেন তবে পুরোপুরি প্রতিকার পেতে অনেক সময়ের দরকার।
Comments
Post a Comment