সময় মেনে ফল খান।


দুপুর ও রাতের খাবরের মাঝে নিদিষ্ট কিছু ফল মূল ও অস্বাস্থ্যকর খাবার খেলে তা কোমরের জন্য সমস্যার কারণ হতে পারে। যুক্তরাজ্যের ডেন্টিল অ্যাকটিভ পরিচালিত নতুন এক জরিপে দেখা যায় যে ,
শরীরের গঠন ও বৃদ্ধির জন্য ফল মূল গুরুত্বর্পূণ হলেও তা দাঁতের সমস্যা করে থাকে। জরিপে যুক্তরাজ্যের ৪৫৮ জন দন্তচিকিৎসক, পেশাদার বিশেষজ্ঞ ও কর্মী অংশ নেন। তাঁরা দুই খাবারের মাঝে মিষ্টি ফল খাওয়ার  ব্যাপারে সর্তক করে দিয়েছেন এবং দাঁতের জন্য সমস্যাকর কিছু  খাদ্যাভ্যাস চিহ্নিত করেছেন। যেমন দাঁত , দন্তমূল ও দাঁতের শক্ত বহিরাবরণ এর হ্রাসের অন্যতম কারণ হচ্ছে জলখাবার। অার এক-তৃতীয়াংশ বিশেষজ্ঞ মনে করেন , চকলেট ও বিস্কুট এর মতো আপেলও দাঁতের মাডির অনেক নষ্ট করে। (সূত্র: আই এ এন এস)

Comments