ব্রেকিং নিউজ : লতিফ
সিদ্দিকীকে কারাগারে পাঠিয়েছেনআদালত।
জামিন প্রার্থনা না করায় সাবেক
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ও
আওয়ামী লীগের বহিষ্কৃত
নেতা আব্দুল লতিফ
সিদ্দিকীকে জেলহাজতে পাঠিয়েছেন
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট
আদালত।
মঙ্গলবার
শুনানি শেষে মেট্রোপলিটন
ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান এ আদেশ
দেন। তবে শুনানিতে লতিফ
সিদ্দিকীর
পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
বাদী পক্ষে আইনজীবী সমিতির
সাবেক সভাপতি অ্যাডভোকেট
এএনএম আবেদ রেজা নিজেই
শুনানি করেন।
এএনএম আবেদ
রেজা শুনানি শেষে সাংবাদিকদের
বলেন, ‘আদালত লতিফ
সিদ্দিকীকে জেলহাজতে প্রেরণ
করেছেন। আদালতের এ
আদেশে আমরা খুশী। আমরা তার
সর্বোচ্চ শাস্তি দাবি করি।’ এ সময়
লতিফ সিদ্দিকীকে তিনি দেশের
কুলাঙ্গার বলেও মন্তব্য করেন।
এর আগে লতিফ সিদ্দিকী মঙ্গলবার
বেলা পৌনে ১টায় ধানমণ্ডি থানায়
আত্মসমর্পণ করেন। পরে তাকে সিএমএম
আদালতে পাঠানো হয়। দুপুর ২টা ৫
মিনিটে তাকে কালো গ্লাসের
একটি গাড়িতে করে আদালতে হাজির
করে পুলিশ।
ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার
অভিযোগে ঢাকার সিএমএম
আদালতে তার
বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। তার
মধ্যে চারটিতেই
গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হয়।
লতিফ সিদ্দিকীকে আদালত
প্রাঙ্গণে আনার পর
নিরাপত্তা জোরদার করা হয়। কয়েকশ
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য
নিরাপত্তার
কাজে আদালতে উপস্থিত ছিলেন।

Comments
Post a Comment