হরতালের কারনে পেছালো জেএসসি-জেডিসি পরীক্ষা

৫ ও ৬ নভেম্বরের জেএসসি-জেডিসি পরীক্ষাও পেছালো

জামায়াতের টানা হরতালের কারনে এবছর অনুষ্ঠিতব্য জেএসসি ও জিডিসি পরীক্ষা নির্ধারিত সময়ে শুরু হচ্ছে না। প্রথম চারটি পরীক্ষাই পিছিয়ে গেলো। জামায়াতের নেতা মীর কাসেম আলীর ট্রাইব্যুনালের রায় ও কামারুজ্জামানে আপিল বিভাগের রায়ে ফাঁসির আদেশের প্রতিবাদে জামায়াতে ইসলামীর ডাকা টানা ৪৮ ঘন্টা হরতালের কারণে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেটের (জেডিসি) ৫ ও ৬ নভেম্বরের পরীক্ষা পেছানো হয়েছে। ৫ নভেম্বরের পরীক্ষা ১৯ নভেম্বর এবং ৬ নভেম্বরের পরীক্ষা ২০ নভেম্বর সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।এর আগে ২ নভেম্বর জেএসসিতে বাংলা প্রথম পত্র এবং জেডিসিতে কুরআন মজিদ ও তাজভিদ পরীক্ষা ছিল।এই পরীক্ষা এখন ৭ নভেম্বর সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত হবে। ৩ নভেম্বর জেএসসিতে বাংলা দ্বিতীয় পত্র এবং জেডিসিতে আত-তাওহীদ ওয়াল ফিকহ এবং আকাইদ ও ফিকহ পরীক্ষা ছিল। ১৪ নভেম্বর জেএসসির বাংলা দ্বিতীয় পত্র (৫০ নম্বর) পরীক্ষাটি ৯টায় শুরু হয়ে ১১টায় শেষ হবে।অন্য পরীক্ষাটি ৯টা থেকে ১২টা পর্যন্ত চলবে।উল্লেখ্য, এবার দেশের ২ হাজার ৫২৫টি কেন্দ্রে জেএসসি-জেডিসিতে ২০ লাখ ৯০ হাজার ৬৯২ পরীক্ষার্থী অংশ নিচ্ছে।গত বছরের জেএসসি-জেডিসির কয়েকটি পরীক্ষাও বিএনপি-জামায়াতের হরতালের কারণে পিছিয়ে যায়।

Comments