মাশরাফিকে নিয়ে যখনি কিছু লিখতে যাই, সবার আগে একটা কথাই মনে পড়ে ! ঐ যে একবার বলেছছিলেন,
"বারবার ইনজুরি থেকে ফিরে আসার প্রেরণা পাই বীর মুক্তিযোদ্ধাদের কাছ থেকে। এমনও ম্যাচ গেছে চোটের কারণে সোজা হয়ে দাঁড়াতে পারছিলাম না। তখন নিজেকে বলেছি, হাত-পায়ে গুলি লাগার পরও মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলেন কীভাবে ? তোর তো একটা মাত্র লিগামেন্ট নেই ! দৌড়া ...!!!"
হঠাৎ করেই মনে পড়লো কিছুদিন আগে বলেছিলেন, অন্তত ২০১৬ পর্যন্ত খেলতে চান। তার মানে আর মাত্র ২টা বছর! মাশরাফি যেদিন অবসর নেবে, স্বেচ্ছায় হোক আর অনিচ্ছায়(ইনজুরিজনিত কারণে, আল্লাহ না করুক), নিজেও কাঁদবে, আমাদের সবাইকেও কাঁদাবে ফর শিওর। চিন্তা করলেই কেমন একটা জানি লাগে!
সেদিন অনেক ব্যাচেলর ছেলেই টিউশনিতে যাবে না ।।
দু'মাস আগে শেষবারের মতো সিগারেট ছেড়ে দেয়া ছেলেটাও হঠাৎ করে আবার চেইন স্মোকার হয়ে উঠবে ।
রিক্সাওয়ালা মামাটা সুন্দরী কোন মেয়েকেও রিক্সায় তুলতে মানা করে বলবে, "আইজ মাফ করেন আপা, মনডা ভালা নেই ।"
ভার্সিটি থেকে ফিরে এসে কোন বড় বোন বিনা কারণে ছোট ভাইটার সাথে রাগারাগি করে চড় মেরে বসবে। এরপর নিজেই রূমে যেয়ে দরজা বন্ধ করে পড়ে থাকবে।
মোবাইলে কথা বলে সারা রাত পার করে দেওয়া নতুন প্রেমিকও প্রেমিকাকে বলবে, "ফোনটায় না একটুও চার্জ নেই, চার্জার টা ও খুজে পাচ্ছি না। খুজে পেলে পরে ফোন দেই প্লিজ ?"

অফিস থেকে ফিরে এসে কোন স্বামী 'কেন জানি শরীর টা ভাল লাগছে না' এই অজুহাতে সারাদিন অপেক্ষায় থাকা স্ত্রীর সাথে গল্প না করেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। অন্য সময় এর মতো তার স্ত্রী ও 'কেন কি হয়েছে, দেখি
ভার্সিটিতে সারদিন না খেয়ে থাকা কোন ছেলে রাতের বেলায় মা কে বলবে, "আজ বাইরে থেকে খেয়ে এসেছি মা।"
?' বলে ব্যস্ত হয়ে পড়বে না ।' ছলনার এই অভিনয়টুকু দুজনেই বুঝেও না বুঝার ভান করবেন।ভার্সিটিতে সারদিন না খেয়ে থাকা কোন ছেলে রাতের বেলায় মা কে বলবে, "আজ বাইরে থেকে খেয়ে এসেছি মা।"
কাছের কেউ হয়তো সেদিন আমায় জিজ্ঞাসা করবে, "কি রে ব্যাটা, বাচ্চা পোলাপাইনের মতো কান্দোস কেন?"
আমি বলবো, "আরে ধুর! কান্দুম কেন? কান্দি নারে, চোখের কোন লিগামেন্ট এ নিশ্চয়ই কোণ সমস্যা হইছে, এমনি এমনি ই পানি পড়তেছে !"
আমি বলবো, "আরে ধুর! কান্দুম কেন? কান্দি নারে, চোখের কোন লিগামেন্ট এ নিশ্চয়ই কোণ সমস্যা হইছে, এমনি এমনি ই পানি পড়তেছে !"
আল্লাহর কাছে প্রার্থণা, "এই ছেলেটাকে তুমি প্লিজ আর কষ্ট দিয়ো না। আর যতোদিন খেলবে, যেন কোনরকম ইনজুরি ছাড়াই ঠিকঠাক খেলে যেতে পারে। তার মতো মানুষের ফিট থাকা যে বাংলাদেশের জন্য বড্ড বেশি দরকার !"
লিখেছেন- অনুপম।

Comments
Post a Comment