পবিত্র ইসলাম ধর্ম ও মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির অভিযোগে বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের লাইব্রেরিয়ান সুরঞ্জিত সেন গুপ্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে কলেজের ৪র্থ বর্ষের ছাত্র মোহাম্মদ বাদী হয়ে সুরঞ্জিতের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। দুপুরে পুলিশ তাকে আদালতে প্রেরণ করে।
গ্রেপ্তারকৃত সুরঞ্জিতের বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর পৌর এলাকায়।জানা গেছে, গোপালগঞ্জ জেলার মকছুদপুর উপজেলার টেংরাখেলা গ্রামের আনন্দ সাহার ছেলে ও বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ৪র্থ বর্ষের ছাত্র মোহাম্মদ গত অক্টোবর মাসে ধর্মান্তরিত হয়ে হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এ নিয়ে লাইব্রেরিয়ান সুরঞ্জিত কিছুদিন ধরে মোহাম্মদকে ইসলাম ধর্ম নিয়ে বিভ্রান্তি ও বিদ্রূপ করে আসছে। এর জের ধরে বুধবার সন্ধ্যায় আবারও সুরঞ্জিত মোহাম্মদকে কলেজ ক্যাম্পাসে একা পেয়ে ইসলাম ধর্ম, নামাজ ও মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে আপত্তিকর কথা বলতে থাকে। এসময় অন্যান্য শিক্ষার্থীরাসহ মোহাম্মদ বিষয়টি নিয়ে প্রতিবাদ করে। এক পর্যায়ে শিক্ষার্থীরা লাইব্রেরিয়ান সুরঞ্জিতকে আটক করে মারধর করে।
খবর পেয়ে পুলিশ কলেজ ক্যাম্পাসে গিয়ে সুরঞ্জিতকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বেগমগঞ্জ থানার ওসি আইনুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সুরঞ্জিতের বিষয়ে তদন্ত করা হচ্ছে। ইসলাম ও মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ায় মামলা হয়েছে। দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

বালো করেছে আরো বেশী করে মারা উচিৎ ছিল। ইসলাম ধর্ম যেনো একটা খেলা?
ReplyDelete