জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপী।
হ্যাপির সাথে বিয়ের কথাবার্তা চলার মধ্যে আরেক মেয়ের সাথে সম্পর্ক করে তোলে রুবেল। এ ব্যাপারে অভিযোগ করলে রুবেল সম্পর্ক অস্বীকার করে হ্যাপিকে এড়িয়ে চলতে শুরু করেন বলে মিরপুর থানায় লিখিত অভিযোগ করেছেন এই অভিনেত্রী।
মিরপুর থানার ওসি সালাহউদ্দিন সাংবাদিকদের বলেন, শনিবার সন্ধ্যায় মিরপুর থানার এসে হ্যাপি নারী ও শিশু নির্যাতন ৯/১ ধারায় মামলাটি করেন । মামলায় বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ার অভিযোগ আনা হয়েছে।
আলোচিত এই মামলার পরে অভিনেত্রী হ্যাপী সাংবাদিকদের বলেন,তিনি মিরপুরের রূপনগর আবাসিক এলাকার ১৬ নম্বর সড়কের ২৬ নম্বর বাসায় থাকেন। ফেইসবুকের মাধ্যমে রুবেলের সাথে তার প্রায় এক বছর আগে পরিচয় হয়। নয় মাস ধরে তার সাথে ঘনিষ্ঠতা। বিয়ের কথাবার্তা চলার মধ্যে আরেক মেয়ের সাথে সম্পর্ক করে তোলে রুবেল। এ ব্যাপারে অভিযোগ করলে সে এড়িয়ে যায় ও অপমান করে ।ওসি সালাহউদ্দিন হ্যাপির বরাত দিয়ে বলেন, কমার্স কলেজের কাছে রুবেলের একটি ফ্লাট আছে। ওই ফ্লাটে হ্যাপীর যাওয়া-আসা ছিল।এ ব্যাপারে বক্তব্যের জন্য রুবেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। রুবেলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি।
এদিকে মামলা দায়ের করার কিছুক্ষণের মধ্যেই অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে ডাক্তারি পরীক্ষার প্রয়োজনে নায়িকা হ্যাপীকে পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে নেওয়া হয়েছে। ডাক্তারি পরীক্ষার আগ পর্যন্ত তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে থাকতে হবে , এবং আগামীকাল রোববার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পরীক্ষার জন্য নেওয়া হবে বলে জানিয়েছে মিরপুর থানার দায়িত্বশীল একটি সুত্র ।অন্যদিকে, রুবেলের একটি ঘনিষ্ঠ সুত্র সময়ের কণ্ঠস্বরকে জানিয়েছে ‘ স্রেফ স্ট্যান্ডবাজির জন্য এবং নিজেকে আলোচিত করার জন্যই বাংলা সিনেমার এই ‘ অখ্যাত’ নায়িকা এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারেন । প্রাথমিক অবস্থায় রুবেল সামাজিক লজ্জার জন্য আড়ালে থাকলেও শীঘ্রই এমন বিতর্কিত বিষয়ের মুখোমুখি হবেন ‘ বলেও আশা প্রকাশ করেন তারা ।
‘কিছু আশা কিছু ভালবাসা’ চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাজনীন আক্তার হ্যাপী। তার অভিনীত আরো কয়েকটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে।তিনি বর্তমানে কাজ করছেন বদরুল আমিনের ‘রিয়েলম্যান’, মুশফিকুর রহমান গুলজারের ‘লাল সবুজের সুর’,মেজবাহ শিকদারের ‘অন্যরকম’,জামশেদুর রহমানের ‘ছন্দপতন’ ছবিতে।
dawonload

Comments
Post a Comment