জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছে হ্যাপী(১৯) নামের এক অভিনেত্রী ও মডেল তারকা।
আজ শনিবার বিকালে মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে এই মামলা দায়ের করা হয়েছে।
মোস্তাফিজুর রহমান মানিকের ‘কিছু আশা কিছু ভালোবাসা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় হ্যাপির।
এরপর সিনেমা রয়েল ও অনেকগুলো ‘সমসাময়িক’ ছবিতে অভিনয় করেন হ্যাপী।
এর আগে তিনি কয়েকবার ছিনতাইকারীর কবলে পড়ে সংবাদের শিরোনাম হয়েছিলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে মামলাটি দায়ের করেন নাজনীন আক্তার হ্যাপী (১৯) নামে এক নারী। হ্যাপী মিরপুরের রূপনগর আবাসিক এলাকার ১৬ নম্বর সড়কের ২৬ নম্বর বাসায় থাকেন ।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন।
সালাউদ্দিন বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অপরাধে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়।
তবে মামলায় রুবেল হোসেনের ঠিকানা উল্লেখ করেনি হ্যাপী। এজাহারে তিনি আসামির ঠিকানার স্থলে লিখেছেন, ‘মিরপুর কমার্স কলেজের সামনে, দেখলে চিনব।’
হ্যাপী অভিযোগ করেন, ফেইসবুকের মাধ্যমে ওর সাথে আমার প্রায় এক বছর আগে পরিচয় হয়। নয় মাস ধরে তার সাথে ঘনিষ্ঠতা।
বিয়ের কথাবার্তা চলার মধ্যে আরেক মেয়ের সাথে সম্পর্ক করে তোলে রুবেল। এর পর থেকে সে আমাকে এড়িয়ে চলতে শুরু করে। পরে অনেকটা নিরুপায় হয়েই থানায় অভিযোগ করি।
ওসি সালাহউদ্দিন বলেন, কমার্স কলেজের কাছে রুবেলের একটি ফ্ল্যাট আছে। ওই ফ্ল্যাটে হ্যাপীর নিয়মিত যাওয়া-আসা ছিল।

Comments
Post a Comment