এবার হ্যাপিকে রুবেলের চ্যালেঞ্জ ।

অবশেষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার রুবেল হোসেন নায়িকা হ্যাপি কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। নিজের বিরুদ্ধে যে অবিযোগে মামলা করা হয়েছে, তা মিথ্যা বানোয়াট বলে অবিযোগ অস্বীকার করেছে ক্রিকেটার রুবেল।
 সেই সঙ্গে এ বিষয়ে নায়িকা হ্যাপিকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন এর শেষ দেখে নিবেন তিনি। হ্যাপির ধর্ষন মামলায় সোমবার চার সাপ্তাহের আগাম জামিন পাওায়ার পর উচ্চ আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় এ হুঁশিয়ারি দেন রুবেল।

এ সময় রুবেল আরো বলেন, ‘হ্যাপির সঙ্গে ফেনে মাঝে মধ্যেই কথা হতো । এক সময় সে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। আমি রাজি না হওয়ায় হ্যাপি আমাকে মামলার ভয় দেখিয়ে ছিল।
শেষ পর্যন্ত সে আমাকে মামলায় ফাঁসাল। তার সঙ্গে আমার কোন শারীরিক সম্পর্ক হয়নি। সে আমার নামে মিথ্যা মামলা করেছে। য়ার কারনে আমার ক্যারিয়ার নিয়ে বড় সমস্যায় পড়তে হচ্ছে। আমি এর শেষ দেখে ছাড়ব।
এসব কথা বলতে বলতে গাড়িতে উঠে পড়েন রুবেল এবং গাড়ি চালিয়ে আদালত চত্বর ত্যাগ করেন।

Comments