বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন , যেখানে সাকিবের মতো বিশ্বসেরা ক্রিকেটার কে শাস্তি পেতে হয়েছে সেখানে রুবেল কে ও তার কর্মফল পেতে হবে।তিনি বলেন তবে যেহেতু তার বিষয়টি ব্যক্তিগত সেহেতু বোর্ড থেকে এখনই কোন সিদ্বান্ত নেওয়া যাবে না। এ বিষয়ে আরো পর্যবেক্ষন করে দেখবে বিসিবি।
পাপন আরো বলেন, বিসিবি শৃঙ্খলার বিষয়ে সব সময় কঠোর। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হয়না। রুবেলের বিষয়ে তাই হবে। তবে রুবেলের বিষয়টি তার একান্তই ব্যাক্তিগত হওয়ায় বিসিবি এখন কোনো সিদ্ধান্ত না নিয়ে ‘তাকে ক্লোজ মনিটরিংয়ে রেখেছে। তার বিরুদ্ধে যে কোনো সিদ্ধান্ত নিতে সময়ের প্রয়োজন বলে জানান পাপন।
মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ জুয়েল ও মুস্তাক একাদশের খেলা দেখতে এসে মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।তার পক্ষ থেকে কোনো ছাড় দেয়া হবে না। এ সময় তিনি বিসিবির জাদুঘর প্রতিষ্ঠা ও সাবেক ক্রিকেটারদের স্মৃতি সংরক্ষণ বিষয়ে ও অনেক কথা বলেন।

Comments
Post a Comment