জেনে নিন, আফ্রিদির শেষ ইচ্ছা কি?

বিশ্বকাপের পরই ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিতে যাচ্ছেন পাকিস্তানের অলরাউন্ডার শহিদ আফ্রিদি। বিশ্বকাপকে সামনে রেখে দুটি মিশন সেট করেছেন আফ্রিদি। তার লক্ষ্য আসন্ন বিশ্বকাপে তার দল পাকিস্তানকে চ্যাম্পিয়ন করা ও এক ওভারে ছয়টি ছক্কা হাকানোর রেকর্ড গড়া। আফ্রিদি জানিয়েছেন, আসন্ন বিশ্বকাপে তাঁর লক্ষ্য, পাকিস্তানকে চ্যাম্পিয়ন করা। আর স্বপ্নের বিদায় হবে যদি তিনি এক ওভারে ৬টা ওভার বাউন্ডারি হাঁকাতে পারেন।

১৯৯৬ সালে দেশের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় আফ্রিদির। আফ্রিদি মানেই ঝড়, আফ্রিদি মানে ওভার বাউন্ডারি, আর বোলারদের কাছে বিভীষিকা। ১৮ বছর ধরে এই একটা নাম পাকিস্তান ক্রিকেটকে একটা আলদা জায়গায় নিয়ে গিয়েছে। ৩৮৯ টি ওয়ানডে খেলে আফ্রিদি রান করেছেন ৭৮৭০ রান, গড় ২৩.৪৯। হাত ঘুরিয়ে তুলে নিয়েছেন ৩৯১টি উইকেট।

ওয়ানডে ক্রিকেটে বুম বুম আফ্রিদিকে সর্বকালের সেরা ম্যাচ উইনারদের মধ্যে একজন বলে বিবেচনা করা হয়।বিশ্বকাপের পরে শুধুমাত্র টি-২০ ক্রিকেটে দেশের হয়ে খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন আফ্রিদি।

Comments