ঢাকা ও নারায়ণগঞ্জের ৫ টি এলাকায় প্রি-পেমেন্ট মিটারিং চালু ও মহেশখালী-আনোয়ারা গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্পসহ ১০ হাজার ৬'শ ২৫ কোটি টাকার মোট ৮টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার বিকেলে আগারগাঁও-এ একনেকের সভায় এসব প্রকল্পের অনুমোদন দেয়া হয়। ৬টি নতুন ও ২টি সংশোধিত প্রকল্পের ব্যয় জিওবি খাত থেকে আড়াই হাজার কোটি টাকা, সংস্থার নিজস্ব অর্থ থেকে আড়াই হাজার কোটি টাকা এবং বাকি প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকা ব্যয় হবে প্রকল্প সাহায্য থেকে।
নতুনের মধ্যে রয়েছে সাড়ে ৬ হাজার কোটি টাকায় নির্মাণ করা হবে আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ডুয়েলগেজ রেললাইন নির্মাণ ও বিদ্যমান রেললাইনকে ডুয়েলগেজে রূপান্তরের মতো বৃহৎ প্রকল্প। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল সাংবাদিকদের ব্রিফ করেন।

Comments
Post a Comment