হেফাজতের আমির আল্লামা শফী, অবিলম্বে মাওলানা কাসেমীকে মুক্তি দিন।

অবিলম্বে মাওলানা কাসেমীকে মুক্তি দিন:
আল্লামা শফী
হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর যগ্ম
সদস্য সচিব মাওলানা আহমদ
আলী কাসেমীকে গ্রেফতারের প্রতিবাদ ও
তার মুক্তি দাবি করেছেন
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ
আহমদ শফী ও মহাসচিব আল্লামা জুনাইদ
বাবুনগরী।
সোমবার রাতে হেফাজতের সাংগঠনিক
সম্পাদক মাওলানা আজিজুল হক
ইসলামাবাদী শীর্ষ
নিউজকে একথা জানিয়েছেন। হেফাজত
নেতৃবৃন্দ বলেন, সরকার সম্পূর্ণ
অন্যায়ভাবে মাওলানা আহমদ
আলী কাসেমীকে গ্রেফতার করেছে।
আলেম-ওলামাদের উপর যদি সরকার
এভাবে গ্রেফতার-নির্যাতন বন্ধ
না করে তাহলে সরকারের এসব কর্মকাণ্ডের
দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।
অবিলম্বে মাওলানা আহমদ
আলী কাসেমীকে নি:শর্ত
মুক্তি দিতে তারা সরকারের প্রতি আহ্বান
জানান।

Comments