পাকিস্তানে প্রধানমন্ত্রী–সেনাপ্রধান জরুরি বৈঠক।
পাকিস্তানের পেশোয়ারের একটি স্কুলে ভয়াবহ হামলার পর তালেবান জঙ্গিবিরোধী অভিযান জোরদার করেছে সেনাবাহিনী। গত দুই দিনে নিরাপত্তা বাহিনীর হাতে ৬৭ জঙ্গি নিহত হয়েছে। সন্ত্রাসবাদকে বিন্দুমাত্র সহ্য করা হবে না বলে সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও সেনাপ্রধান রাহিল শরিফ।
সেনাপ্রধান রাহিল ৪৮ ঘণ্টার মধ্যে তিন হাজারের বেশি জঙ্গিকে ফাঁসিতে ঝোলানোর দাবি জানিয়েছেন। এরই মধ্যে ছয় জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়েছে। রাহিল গত বৃহস্পতিবার তাদের মৃত্যু পরোয়ানায় সই করেন। ছয়জনের মধ্যে আকিল ওরফে ডা. উসমান ও আরশাদ মেহমুদ নামের দুজন সাবেক সেনাসদস্যের মৃত্যুদণ্ড গতকাল শুক্রবার রাতে ফয়সালাবাদের কেন্দ্রীয় কারাগারে কার্যকর করা হয়েছে। খবর এএফপি, এপি, ডন ও বিবিসির।
পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত আর্মি পাবলিক স্কুলে গত মঙ্গলবার তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) জঙ্গিদের ভয়াবহ হামলায় ১৩২ শিশুসহ অন্তত ১৪১ জনের প্রাণহানি ঘটে। ওই হামলার পর পাকিস্তান সেনাবাহিনী দেশটির উপজাতি-অধ্যুষিত খাইবার এলাকায় অবস্থিত জঙ্গিদের শক্ত ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করছে। খাইবার এলাকাটি পেশোয়ারের কাছে অবস্থিত।
সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার খাইবার এলাকায় একাধিক বিমান হামলায় ১৭ জঙ্গি এবং স্থল অভিযানে ১০ জঙ্গি নিহত হয়েছে। তাদের মধ্যে একজন উজবেক কমান্ডারও রয়েছে। আর গতকাল খাইবারের তিরা উপত্যকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছে আরও ৩২ জঙ্গি। সেনাবাহিনী জানায়, জঙ্গিদের একটি বড় দল সীমান্ত পেরিয়ে আফগানিস্তানে প্রবেশের চেষ্টা করছিল। খবর পেয়ে নিরাপত্তা বাহিনী অতর্কিতে তাদের ওপর গুলি চালালে ৩২ জঙ্গি নিহত হয়। অন্যরা পালিয়ে যায়।
এ ছাড়া বেলুচিস্তানের জিয়ারত জেলায় গতকাল সকালে নিরাপত্তা বাহিনীর হাতে আরও সন্দেহভাজন আট জঙ্গি নিহত হয়েছে। এই আটজনের মধ্যে আবিদ মাচার নামের একজন স্থানীয় টিটিপি কমান্ডারও রয়েছে বলে জানিয়েছে সূত্রগুলো।
এই ৬৭ জনের পাশাপাশি একই এলাকায় আরও সন্দেহভাজন আট জঙ্গি নিহত হওয়ার খবর মিলেছে। তবে তাদের মৃত্যু ঘটেছে মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) হামলায়। খবরে বলা হয়, খাইবারের আফগান সীমান্তবর্তী নাজায়ান জেলার একটি গ্রামে জঙ্গিদের একটি ভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হলে ওই হতাহতের ঘটনা ঘটে। ভবনটি টিটিপি নেতা মোল্লা ফজলুল্লাহর অনুসারীরা ব্যবহার করছিল। নাজায়ানভিত্তিক জঙ্গিরাই পেশোয়ারের স্কুলটিতে হামলায় জড়িত ছিল বলে নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে।
নওয়াজ-রাহিল জরুরি বৈঠক: প্রধানমন্ত্রী নওয়াজ, সেনাপ্রধান রাহিলসহ শীর্ষ বেসামরিক ও সামরিক নেতারা গতকাল পাকিস্তান সেনাবাহিনীর সদর দপ্তরে এক জরুরি বৈঠকে বসেন। সন্ত্রাসীদের প্রতি ন্যূনতম কোনো শৈথিল্য দেখানো হবে না এবং এই বিষয়ে অবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহণ শুরু করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। সেনা অভিযান ‘জারব-ই-আজাব’-এর পরবর্তী ধাপে জঙ্গি-অধ্যুষিত উত্তর ওয়াজিরিস্তান, খাইবার এলাকাসহ অন্যান্য এলাকাতেও জঙ্গিদের আস্তানায় আঘাত হানা হবে। এ জন্য সরঞ্জাম, তথ্যসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে নওয়াজ সরকার।
সেনাপ্রধান রাহিল ছয় জঙ্গির মৃত্যু পরোয়ানায় সই করার কয়েক ঘণ্টার মাথায় ওই বৈঠক হলো। এসব জঙ্গিকে সামরিক আদালতে দোষী সাব্যস্ত করা হয়েছিল। ছয়জনের মধ্যে ডা. উসমান ২০০৯ সালে সেনা সদর দপ্তরে হামলার ঘটনায় এবং মেহমুদ ২০০৩ সালে তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফকে হত্যাচেষ্টার ঘটনায় দোষী সাব্যস্ত হন।
পাকিস্তানে মৃত্যুদণ্ডের বিধান থাকলেও অনেক দিন তা স্থগিত রাখা হয়েছিল। তবে পেশোয়ারে হামলার পর প্রধানমন্ত্রী নওয়াজ মঙ্গলবার তা তুলে নেন।
৪৮ ঘণ্টার মধ্যে: সেনাপ্রধান রাহিল বিভিন্ন কারাগারে আটক থাকা তিন হাজারের বেশি জঙ্গিকে ৪৮ ঘণ্টার মধ্যে ফাঁসিতে ঝোলানোর দাবি জানিয়েছেন। সেনাপ্রধানের টুইটার অ্যাকাউন্ট হিসেবে পরিচিত একটি অ্যাকাউন্টে বুধবার পোস্ট করা এক বার্তায় বলা হয়, ‘নওয়াজ শরিফকে বলেছি, সব জঙ্গিকে ফাঁসিতে ঝোলাতে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই তিন হাজারের বেশি জঙ্গিকে ফাঁসিতে ঝোলানো উচিত।’
ইমামের বিরুদ্ধে মামলা: পাকিস্তানের ইসলামাবাদের লাল মসজিদের প্রধান ইমাম মাওলানা আবদুল আজিজ গতকাল জুমার নামাজের সময় বক্তৃতায় তালেবানবিরোধী অভিযানকে অনৈসলামিক বলে আখ্যায়িত করেছেন। এ বক্তব্যের পর রাতেই ইসলামাবাদের আবপাড়া থানায় তাঁর বিরুদ্ধে অজামিনযোগ্য ধারায় মামলা হয়েছে। সুত্র: অনলাইন।

Comments
Post a Comment