জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা (পিএসসি) সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার জেএসসি-জেডিসি পরীক্ষায় গড় পাসের হার ৯০ দশমিক ৪১ শতাংশ।
মঙ্গলবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর কাছে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বোর্ড চেয়ারম্যানদের নিয়ে ফলাফলের নথি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। বেলা সাড়ে ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে জেএসসি ও জেডিসির ফল প্রকাশ করা হবে। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন।
এবছর জেএসসিতে পাশের হার ৮৯.৮৫ শতাংশ, জেডিসির পাশের হার ৯৩.৫০ শতাংশ। জেএসসি ও জেডিসিতে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৫৬ হাজার ২৩৫ জন।
এছাড়া প্রাথমিক সমাপনীতে পাশের হার ৯৭.৯২ এবং ইবতেদায়ীতে পাশ করেছে ৯৫.৯৮ শতাংশ শিক্ষার্থী।
দু’টি পরীক্ষায় এবার ৫১ লাখ ৮৪ হাজার ৯৫৭ শিক্ষার্থী অংশ নিয়েছে। জেএসসি ও জেডিসি পরীক্ষায় ২০ লাখ ৯০ হাজার ৬৯২ জন শিক্ষার্থী এবং প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩০ লাখ ৯৪ হাজার ২৬৫ জন অংশ নিয়েছে।
যেভাবে জেএসডি-জেডিসির ফল পাওয়া যাবে:
শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, মন্ত্রীর সংবাদ সম্মেলনের পর শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সকল পরীক্ষা কেন্দ্র/শিক্ষাপ্রতিষ্ঠান (সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ই-মেইল/ওয়েব মেইল) এবং এসএমএসের মাধ্যমে একযোগে প্রকাশ করা হবে। কেন্দ্র সচিবদের কাছ থেকে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের আওতাধীন সকল প্রতিষ্ঠানের প্রধানরা ফল সংগ্রহ করতে পারবেন।
পরীক্ষার ফল নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান হতে সংগ্রহ করার পাশাপাশি পরীক্ষার্থীরা মোবাইলে এসএসএম, শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের (www.educationboardresults.gov.bd) এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবে।
মোবাইল এসএমএসের মাধ্যমেও ফল পেতে যে কোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ঔঝঈ/ঔউঈ লিখে একটি স্পেস দিয়ে নিজ বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর ও পাসের বছর (২০১৪) লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
যেভাবে প্রাথমিক সমাপনীর ফল পাওয়া যাবে:
প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীর ফল www.dpe.gov.bd I http://dpe.teletalk.com.bd এবং এসএমএসের মাধ্যমে সংগ্রহ করা যাবে।
এসএমএসের মাধ্যমে ফল পেতে যে কোনো মোবাইল থেকে ডিপিই, (ফঢ়ব) উপজেলা কোড, রোল নম্বর এবং পাসের বছর (২০১৪) লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি মেসেজে ফল জানানো হবে।

Comments
Post a Comment