ইসলামিক স্টেট বা আইএস এর হাতে ইরাকের চার খ্রিস্টান শিশুর শিরশ্ছেদের ঘটনা ঘটেছে। ইসলাম
ধর্ম গ্রহণ না করায় তাদেরকে হত্যা করা
হয়েছে বলে দাবি করেছেন এক ব্রিটিশ পাদ্রী।
বাগদাদ গির্জার পুরোহিত ক্যানন হোয়াইট ‘অক্সফোর্ড
ক্রিশ্চিয়ান নেটওয়ার্ক’কে জানিয়েছেন, সম্প্রতি
বাগদাদের নিকটবর্তী খ্রিস্টান অধ্যুষিত ছিটমহলটি দখল করে নেয়ার পর ওই হত্যাকাণ্ড
ঘটায় আইএস।
তার ভাষায়, ‘ইরাককে
খ্রিস্টান শূণ্য করতেই এই হত্যাযজ্ঞে নেমেছে জঙ্গিরা। তারা বিপুল পরিমাণ
খ্রিস্টানদের হত্যা করেছে। তাদের শিশুদের কেটে টুকরো টুকরো করছে। তাদের মাথা কেটে
নিচ্ছে। এরপর তারা ইরাকের আরো উত্তরে চলে যায়।’
ক্যানন হোয়াইট দাবি করেছেন, ইরাকের
এক ক্রিস্টান ব্যক্তিকে জোর করে কালেমা পড়ায় আইএস সদস্যরা। পরে ওই ব্যক্তি কালেমা
পড়লেও তার চার ছেলেমেয়ে কালেমা পড়তে অস্বীকার করেছিল। তারা বলেছিল,‘না, আমরা
এসব বলবো না। আমরা যীশুকে ভালোবাসি এবং সারা জীবন তার অনুসারী হয়েই থাকতে চাই।’ তখন ওই
চার খ্রিস্টান শিশুকে গলা কেটে হত্যা করে আইএস। নিহত শিশুদের বয়স ১৫ বছরের নিচে
বলেও জানিয়েছেন ওই পাদ্রি।

.jpg)
Comments
Post a Comment