রাজধানীতে ১৪৪ ধারা ভেঙ্গে শিবিরের মিছিল।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির নেতাকর্মীরা।
আজ রোববার বিকেল ৫টার দিকে ‘১৪৪ ধারা মানি না, মানবো না’ লেখা ২০ দলের ব্যানারে বিক্ষোভ করে ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক রাকিব মাহমুদ সজলের নেতৃত্বে রাজধানীর বসুন্ধরা গেট থেকে শুরু হয়ে মিছিলটি কুড়ির বিশ্বরোডের দিকে এগিয়ে যায়।
এ সময় পুলিশ গুলিবর্ষণ করলে সংঘর্ষে জড়িয়ে পড়ে শিবির নেতাকর্মীরা। বেশ কিছু সময় ধরে সংঘর্ষ চলার পর এক পর্যায়ে শিবিরকর্মীরা পিছু হটে। সংঘর্ষে অন্তত ১০ শিবিরকর্মী আহত হয়।
মিছিলে অন্যদের মধ্যে ছিলেন, ঢাকা মহানগরী উত্তর সভাপতি আনিসুর রহমান বিশ্বাস, সেক্রেটারি তারিক হাসান, দপ্তর সম্পাদক জামিল মাহমুদসহ মহানগরী ও স্থানীয় নেতৃবৃন্দ।

Comments