প্রকাশ২৪ ডেস্ক: আমরা প্রতিনিয়ত অনাকাংক্ষিত কিছু ঘটনার শিকার হই। যা আমাদের কখনোই কাম্য নয়। বর্তমানে অনাকাংক্ষিত ঘটনা গুলোর মধ্যে অন্যতম হচ্ছে শরীরে আগুন লাগা।
শরীরে আগুন লাগলে প্রাথমিকভাবে আপনাকে যে কাজ গুলে করতে হবে তা হল:
- শরীরে আগুন লাগার পরে খুব আতংকিত হবেন না। কারন আতংকিত হয়ে অনেকে দৌড় দেয় যার ফলে আগুন অতিরিক্ত অক্সিজেন পেয়ে আরো বেশী জ্বলতে থাকে।
- শরীরে আগুন লাগার পর তাৎক্ষনিক ভাবে মাটিতে শুয়ে পড়ুন।
- মাটিতে শোয়ার পর হাত দিয়ে মুখমন্ডল ঢেকে ফেলুন।
- হাত দিয়ে মুখ মন্ডল আবৃত করলে আগুনের শিখা ও ধোঁয়া শ্বাস নালীতে ও ফুসফুসে প্রবেশ করবে না।
- মাটিতে গড়াগড়ি করলে অক্সিজেন আগুনের সংস্পর্শে যেতে বাধা পাবে, আগুন তারাতারি নিভে যাবে।

Comments
Post a Comment