ছাড়ার ঘোষণাটা দিয়েছিলেন
ফেইসবুকে। সবাই যখন ধরেই নিয়েছিল চলচ্চিত্র থেকে বিদায় নিচ্ছেন মাহিয়া মাহি, ঠিক তখনই আবার সবাইকে অবাক করে ফিরে আসার ঘোষণাটাও দিলেন
একইভাবে। ১৯ ফেব্রুয়ারি রাতে ফেইসবুকে এই বিষয়ে একটি স্ট্যাটাস দেন তিনি।
অবশ্যই ছবি করবেন উল্লেখ করে
মাহি লেখেন, কিছুদিন খুব কষ্ট আর অভিমান
থেকে ছেড়ে দেওয়ার স্ট্যাটাসটা দিয়েছিলেন। কিন্তু ছবিই তার স্বপ্ন, একে ছেড়ে কোথায় যাবেন তিনি? মন খারাপ থাকায় কারো সাথে যোগাযোগ রাখেন নি বলেও উল্লেখ মাহি। তিনি আরও লেখেন, বর্তমানে ভারতে আছেন এবং সেখানে অগ্নি-২ ছবির জন্য প্রস্তুতি
নিচ্ছেন। এর আগে ৩০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন মাহি। এর
পরপরই ফেইসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানান অগ্নি-২ তার শেষ ছবি।সু্ত্র: ইনডিপেনডেন্ট২৪টিভি

Comments
Post a Comment