বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরুনের কাছে স্মারকলিপি প্রদান।

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরুনের কাছে স্মারক লিপি প্রদান করেছে।
বাংলাদেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন বরাবরে ১০নং ডাইনিং স্ট্রিটে স্মারক লিপি প্রদান করেছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন ল’ইয়ার্স ভয়েস ইন্টারন্যাশনাল।
বৃহস্পতিবার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ও ল’ইয়ার্স ভয়েস ইন্টারন্যাশনালের চেয়ারপারসন ব্যারিস্টার এম এ সালামের নেতৃত্বে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারক লিপিতে বর্তমান সরকারের মানবাধিকার লংঘনের সার্বিক রিপোর্ট তুলে ধরা হয়।
এতে বলা হয়, বর্তমান অবৈধ সরকার শুধু ক্ষমতাকে টিকিয়ে রাখার স্বার্থে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক সাধারণ জনগণসহ বিরোধী দলীয় নেতা কর্মীদের উপর অমানবিক অত্যাচার-নির্যাতন, জেল-জুলুম ও বিচার বহির্ভূত হত্যাকা- চালিয়ে যাচ্ছে।
এতে সরকারের স্মরণ কালের সর্ব নিকৃষ্ট বাকশালী ফ্যাসিজমের বিষয়টি আন্তর্জাতিক পরিমন্ডলে তুলে ধরার অভিপ্রায়ে যুক্তরাজ্যের প্রশাসনের বিশেষ দৃষ্টি আকর্ষণ পূর্বক দ্রুত আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রকামী মানুষের সার্বিক মুক্তিকামনায় বিশেষ ভূমিকা রাখার জন্য প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুনের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়েছে।
স্মারক লিপিতে আরো বলা হয়, শুধুমাত্র প্রতিহিংসা বশত বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিএনপি চেয়ারপারসনের অফিসে খাবার সর্বরাহ বন্ধ, গ্যাস, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাকে অমানবিক নির্যাতনের বিষয়ে আলোকপাত করে বিশ্ব নেতৃবৃন্দকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বিশেষ অনুরোধ জানানো হয়। যাতে করে বর্তমান ঘাতক সরকার ন্যুনতম গণতান্ত্রিক মূল্যবোধ থেকে সরে না আসে।

Comments