ভারতীয় ক্রিকেট দলের নিরাপত্তার জন্য ঢাকায় কয়েকটি মাদ্রাসা বন্ধ।

বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল ম্যাচের পর সম্পর্ক শীতল হয়ে পড়েছিল দুই দেশের। কিন্তু এখন সম্পর্ক স্বাভাবিক। এক টেস্ট ও তিন ওয়ানডে খেলতে ৮ জুন ঢাকায় আসছে ভারত। ভারতকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার প্রস্তুতি হিসেবে ফতুল্লা স্টেডিয়ামে টেস্টের সময় আশপাশের সব মাদ্রাসা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন।
আর কত নাটক হবে আমরা জানতে চাই, ক্রিকেট খেলবে খেলুক কিন্ত মাদ্রাসা বন্ধ করা কার সার্থে? আজ অব্দি যত সন্ত্রাসী খুন খারাবী করা করেছে? কোন মাদ্রাসায় কি সন্ত্রাসী, গুলা গুলি, টেন্ডার বাজি, চাঁদাবাজি হয়েছে? চাপাতি দিয়ে ছাত্রদের খুন করা হয়েছে? পেট্রল বোমা মেরেছে কোন ছাত্র? তাহলে মাদ্রাসা গুলোকে সে চোখে দেখা হচ্ছে কেন?
প্রশাসনের এমন ডিক্রি বাতিল করে মাদ্রাসার স্বাভাবিক অবস্থা চলতে দিতে হবে!

Comments