ফেনীতে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার।

র‌্যাবের হাতে ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারির গাড়িবহর আটক- ১৭টি আগ্নেয়াস্ত্রসহ ৩৬টি
অস্ত্র উদ্ধার- আওয়ামী লীগের ২৬ নেতাকর্মীকে আটক।
গতকাল বিকেলে ফেনীর সোনাগাজীতে সংসদ সদস্য রহিমুল্লার বিরুদ্ধে প্রতিবাদ সভায় অংশগ্রহণ শেষে ফেনী আসার পথে লালপোলে সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারির গাড়িবহর আটক করে র‌্যাব।
গাড়িবহরে তল্লাশি চালিয়ে ৫টি শর্টগান, ৫টি পিস্তল, ৪টি এলজি, ১টি এসবিবিএল, রামদা ১৬টি, চাইনিজ কুড়াল ২টি এবং মাইগ্রো ৩টি উদ্ধার করা হয়। এছাড়া, আওয়ামী লীগের ২৬ নেতাকর্মীকে আটক করে র‌্যাব।
সন্ত্রাসীদের ধরার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে আওয়ামীলীগের নেতাকর্মীরা।
এমনকি জেলা যুবলীগের আহ্বায়ক ও দাগনভূইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন দাবী করে, উদ্ধার অস্ত্রগুলো সব বৈধ। এসব অস্ত্রের কাগজপত্র রয়েছে।
দেশে কবে থেকে শটগান, রামদা, এলজি, চাইনিজ কুড়াল, মাইগ্রো ইত্যাদির বৈধ লাইসেন্স দেয়া হচ্ছে এবং সেগুলো নিয়ে জনসভা করা হচ্ছে এসব বিষয়ে অবশ্য এখোনো কেউ কোন বিবৃতি দেননি।

Comments