ছাত্রলীগের সম্মেলনে দু’গ্রুপের সংঘর্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাসহ ২০ জন আহত হয়েছে। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা চেয়ার-টেবিল ও যানবাহন ভাংচুর করে। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে পুলিশ। গতকাল শনিবার স্থানীয় রাজারমাঠে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলা ছাত্রলীগের সম্মেলন চলাকালে বান্দরবানে রাজারমাঠে ছাত্রলীগের সভাপতি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থিত নেতাকর্মীরা হামলা চালায়। অপর গ্রুপের নেতাকর্মীরা পাল্টা ধাওয়া করলে উভয় পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগসহ ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। এতে সম্মেলন পণ্ড হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এদিকে সংঘর্ষের পর পুলিশি পাহারায় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা বান্দরবান ত্যাগ করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি জানিয়েছেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

Comments
Post a Comment