ব্রাজিল সাপোর্টার হলেও আসিফ আকবার এর চোখে বিশ্বকাপে যে দলকে শিরোপার দাবিদার !!

শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের আসর। আর এ নিয়ে অনুরাগীদের মনে মাতামাতির শেষ নেই। কেউ বলছে ব্রাজিল আবার কেউ আর্জেন্টিনা। গায়ক আসিফ আকবার বলেন এবার বিশ্বকাপে আর্জেন্টিনা শিরোপার দাবিদার, সঠিকভাবে খেললে দল হিসেবে আর্জেন্টিনা শক্তিশালী এবং বিশ্বকাপের দাবিদার।

আসিফ বুধবার নিজের ফেসবুকে লিখেছেন, ‘আমরা যারা ব্রাজিল সমর্থক আছি, ব্রাজিলীয় ঐতিহ্যের সাম্বা ফুটবলকেই ভালোবাসি।

বিশ্বকাপ দরজায়, সবসময়ের মতো একজন ব্রাজিলিয়ান সাপোর্টার হিসেবে কোনো আর্জেন্টাইন সাপোর্টারের সঙ্গে তর্ক করব না, তাছাড়া মিনিমাম কাছাকাছি যোগ্যতাসম্পন্ন না হলে কারও সঙ্গে তর্ক করিও না। দি অ্যা টিম হিসেবে খেলে ব্রাজিল, যে কোনো ব্যক্তিগত ক্যারিশমা এ দলের একটা হালকা উপলক্ষ মাত্র।’

আসিফ আকবার বলেন, সঠিকভাবে খেললে দল হিসেবে আর্জেন্টিনা শক্তিশালী এবং বিশ্বকাপের দাবিদার। বাকি দলগুলোও জেতার জন্য খেলতে আসে। কোনো আর্জেন্টাইন সাপোর্টার আমার এ মন্তব্যে খুশি হয়ে থাকলে আমাকে ব্রাজিল দল সাপোর্ট করা নিয়ে বেমক্কা মতামত দিয়ে বিব্রত করবেন না প্লিজ। ’

চার বছরে একবারই পাগল হই ফুটবল নিয়ে, পাগল চেতাবেন না প্লিজ, আমাকে আমার পছন্দের দল ব্রাজিলকে সাপোর্ট করতে দিন, এটি আমার মৌলিক ফুটবলিক অধিকার। যে দলগুলো অন্তত তিনবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে তাদের মতামত সাগ্রহে মেনে নেব।’

ইতালির অনুপস্থিতি উল্লেখ করে বলেন, মিনিমাম জ্ঞানী হয়ে থাকলে ইতিহাসচর্চা করে মন্তব্য করুন। ভালো লাগত ইতালির মতো স্ট্যান্ডার্ড টিম পেলে, বিশ্বকাপটা খালি খালি লাগছে তাদের অনুপস্থিতিতে। চলুন খেলা নিয়ে থাকি, খেলা উপভোগ করি। সফল হোক গ্রেটেস্ট শো অন আর্থ―দ্য ফিফা। 




 

Comments