বলিউডের সম্রাজ্য শাহরুখ খান, সালমান খান আর আমির খান এই তিন খানকে ছাড়া কল্পনাই করা যায় না। এই তিন খানের কথা বললে আবার মন খারাপ করেন কারিনা কাপুর খান। তিনি বলেন, কেন, সাইফ আলী খান কি ‘খান’ না? চলুুন জেনে নেওয়া যাক এই চার খানের আয় রোজগার আর মোট সম্পদের হিসাব।
শাহরুখ খান
কিং খান খ্যাতি সম্পন্ন নায়ক শাহরুখ খান এই মুহূর্তে তাঁর প্রতিটি সিনেমা থেকে পারিশ্রমিক নেন ৮৫ কোটি রুপি বা ১০৭ কোটি টাকা করে। এ ছাড়া তাঁর সিনেমা যা ব্যবসা করে, এর শতকরা ৬০ ভাগ লভ্যাংশও নেন শাহরুখ খান,তবে শাহরুখ খানের আয়ের অন্যতম প্রধান উৎস হলো এন্ডোর্সমেন্ট ও বিজ্ঞাপন।
বলিউডের চার খানদের ভেতর সবচেয়ে ধনী কিং খান খ্যাতি সম্পন্ন নায়ক শাহরুখ খান। তাঁর ৫ হাজার ৯১০ কোটি রুপি বা ৭ হাজার ৪৮০ কোটি টাকা মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে,কেবল বলিউডেই নয়, বিনোদন বিশ্বের শীর্ষ ধনীদের একজন শাহরুখ খান।
সালমান খান
সাল্লু/ভাইজান/সুলতান নাম খ্যাত আব্দুর রশিদ সেলিম সালমান খান সিনেমাপ্রতি পারিশ্রমিক নেন ১০০ কোটি রুপি বা ১২৬ কোটি টাকা। যা খানদের ভেতর সর্বোচ্চ। তাছাড়া সিনেমার লভ্যাংশের ৭০ শতাংশও সালমান খানের, মোট সম্পদের পরিমাণ ৩১৫ মিলিয়ন ডলার বা ৩ হাজার ২৫১ কোটি টাকা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আমির খান
আমির খান ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় এবং প্রভাবশালী অভিনেতা, তিনি সিনেমাপ্রতি নেন ৮০ কোটি রুপি বা ১০১ কোটি টাকা। এবং সিনেমার লভ্যাংশের শতকরা ৭৫ ভাগও আমির খানের,২ হাজার ৩৭৪ কোটি টাকা তাঁর মোট সম্পদের পরিমাণ
ছবি: ইনস্টাগ্রাম থেকে
সাইফ আলী খান
এই তিন খানের বাইরে সাজিদ আলি খান পতৌদি বা সাইফ আলী খান পারিশ্রমিক নেন সিনেমাপ্রতি ১২ কোটি রুপি বা ১৫ কোটি টাকা। বলিউডের খানদের ভেতর তিনিই একমাত্র ‘নবাব’ পরিবারের রক্ত বহন করছেন। ১৫০ মিলিয়ন বা ১ হাজার ৫৪৮ কোটি টাকা তাঁর মোট সম্পদের পরিমাণ।
ছবি: ইনস্টাগ্রাম থেকে






Comments
Post a Comment