ছাত্রলীগের হামলার শিকার ভিপি নুরুল হক নুর | টিএসসিতে নুরুল হক নুরুকে বেধড়ক মারধর | VP Nurul Haque Nur | Latest News Prokas24
আজ বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ভিপি নুরুল হক নুরুকে বেধড়ক মারধর করছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং তাঁর সহযোগীদের ওপর হামলা চালিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা। ভিপি নুরুল হককে কয়েক দফায় বেধড়ক মারধর করা হয়েছে। এই হামলায় নুরুল হক ছাড়াও গণ অধিকারের ২০ জনের বেশি নেতা-কর্মী আহত হয়েছেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। আহত নুরুল হক নুর ও ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ওপর হামলা-মামলা, মানুষের জানমালের ক্ষতি ও হয়রানি এবং মাদ্রাসাছাত্র রেজাউল হত্যা ও বুয়েট শিক্ষার্থীদের গ্রেপ্তারের প্রতিবাদে ছাত্র অধিকার পরিষদের ডাকা বিক্ষোভ সমাবেশে অংশ নিতে আজ বুধবার বিকেল সাড়ে চারটার দিকে ক্যাম্পাসে গিয়েছিলেন নুরুল হক। বিকেল চারটায় টিএসসির রাজু ভাস্কর্যের সামনে এই কর্মসূচি হওয়ার কথা ছিল।
শাহবাগ এলাকা থেকে নুরুল হকের নেতৃত্বে ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীরা মিছিল নিয়ে ক্যাম্পাসে ঢুকছিলেন। প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের ভাষ্য ও ঘটনার ভিডিও ফুটেজে দেখা গেছে, মিছিলটি রাজু ভাস্কর্য পার হয়ে টিএসসির ডাস ক্যাফেটেরিয়ার সামনে পৌঁছালে মোটরসাইকেল নিয়ে মিছিলের সামনে দাঁড়িয়ে যান ছাত্রলীগের নেতা-কর্মী। মোটরসাইকেল থেকে নেমে তাঁরা ‘ভুয়া, ভুয়া’ বলে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তাঁরা ভিপি নুরুল হক ও তাঁর অনুসারী নেতা-কর্মীদের এলোপাতাড়ি কিলঘুষি ও লাথি মারতে থাকেন। মারধর সহ্য করতে না পেরে নুরুল ও তাঁর অনুসারীরা দৌড় দিলে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের পেছন থেকে ধাওয়া করেন।
Comments
Post a Comment